পৃথিবীর এক রহস্যময় প্রাণী: উট। - why or when - বাংলা রহস্য ব্লগ

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

পৃথিবীর এক রহস্যময় প্রাণী: উট।

উট সম্পর্কে আমরা সবাই জেনে থাকবো। আমরা এটাও জানি যে উট হচ্ছে মরুভূমির জাহাজ। কিন্তু আমরা সবাই উট সম্পর্কে অনেক কিছুই জানি না। 

উটের এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা শুনে আপনি হতবাক হয়ে যাবেন। উট সত্যিই এক বিস্ময়কর সৃষ্টি। উট না থাকলে হয়তো মরুভূমিতে মানুষের বসবাস সম্ভব হত না। চলুন উট সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেই: 
  • উট ৫৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কিংবা -১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও বেঁচে থাকতে পারে। যা অন্য কোন প্রাণীর ক্ষেত্রে প্রায় অসম্ভব।
  • উটের চোখে দুই স্তরের পাপড়ি রয়েছে যার ফলে  মরুভূমির ধূলিঝড়ের মধ্যেও চেয়ে থাকতে পারে। 
  • উট একবারে ১৩০ লিটার পর্যন্ত পানি পান করতে পারে। আপনি একবার ভাবুন তো যদি আপনি 130 লিটার পানি পান করেন তবে কি হবে! 
  • উট একবারে ১৭০ থেকে ২৭০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে।
  • উট ঘন্টার পর ঘন্টা উত্তপ্ত বালিতে হাঁটতে পারে। এতে তার কোন সমস্যাই হয় না। আপনি কি পারবেন ১ ঘন্টা উত্তপ্ত বাড়িতে দাঁড়িয়ে থাকতে? 
  • উটকে একবার পর্যাপ্ত খাবার ও পানি দিলে এটি প্রায় ছয় মাস কিছু না খেয়েই কাটিয়ে দিতে পারে। 
  • উটের মুখে বিস্ময়কর এক ব্যবস্থা রয়েছে যার ফলে বড় বড় কাঁটাযুক্ত গাছ খেয়ে সাবাড় করে দিতে পারে। এর মুখের ভিতরে ছোট ছোট আঙ্গুলের মত ব্যবস্থা রয়েছে। এর ফলে বড় কাঁটাযুক্ত ক্যাকটাস গাছ খাওয়ার পরও কিছু হয় না। 
  • উট এক মাস পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে।
উট মরুভূমিতে বসবাস করার জন্য যেভাবে অভিযোজিত হয়েছে তো অন্য কারো পক্ষে অসম্ভব। উটের এই বৈশিষ্ট্যগুলো আপনাকে একবার হলেও চিন্তায় ফেলে দেবে যে এগুলো কিভাবে সম্ভব।

Post Bottom Ad

Pages

why or when - বাংলা রহস্য ব্লগ