ফল পেকে গেলে রং পরিবর্তিত হয়ে যায় কেন? ফল পাকলে হলুদ হয় কেন? - why or when - বাংলা রহস্য ব্লগ

Breaking

Home Top Ad

Post Top Ad

Responsive Ads Here

ফল পেকে গেলে রং পরিবর্তিত হয়ে যায় কেন? ফল পাকলে হলুদ হয় কেন?

ফল পাকলে হলুদ হয় কেন বলুন তো! আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা ফলগুলো আমাদের কাছে খুবই পরিচিত, প্রায় সবারই অনেক প্রিয় আপনারা এই ঘটনা টা নিশ্চয় দেখে থাকবেন যে বেশিরভাগ সবুজ ফল পাকলে হলুদ হয়। যেন, কাঁচা পেপে, আম পাকলে হলুদ হয়ে যায় 

আবার কমলা-লেবু সবুজ থেকে কমলা রঙের হয়ে যায়, আপেল সবুজ থেকে কিছুটা লার রঙ ধারণ করে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন ফল পাকলে হলুদ বা অন্য কোনো রঙে কেন পরিবর্তিত হয়ে যায়?

 ফল পাকলে রং পরিবর্তনের কারণ

ফলের রঙ পরিবর্তন
একটি উদ্ভিদের সবুজ অংশে সালোকসংশ্লেষণ হয় সালোকসংশ্লেষণ হচ্ছে উদ্ভিদের খাদ্য তৈরীর প্রক্রিয়া এর মাধ্যমে উদ্ভিদ নিজের প্রয়োজনীয় খাদ্য তৈরি করে এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদের পাতায় , ফলে এবং কাণ্ডে অল্প পরিমাণে হয়ে থাকে। এই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ। ক্লোরোফিলের রং সবুজ ক্লোরোফিল এর উপস্থিতির জন্য ফলের রং সবুজ হয়ে থাকে 

ফল যখন পাকতে শুরু করে তখন এই ক্লোরোফিল নষ্ট হতে থাকে এর ফলে ফলের রং পরিবর্তিত হয়ে যায় ফল পাকা ফল কি রঙের হবে তা নির্ভর করে ওই ফলে উপস্থিত অন্যান্য উপাদানের উপর

যেমন: জ্যান্থোফিল বেশি হলে হলুদ রঙের হবে, ক্যারোটিন বেশি হলে কমলা রঙের হবে, আর লাইকোপিন বেশি হলে লাল রঙের হবে

এমনকি আমরা যদি কোন কাঁচা ফল তুলে ঘরে রেখে দেই তাহলে ওই ফলের রং পরিবর্তিত হয়ে যাবে কারণ কাঁচা ফল তুলে নিয়ে আসলে ক্লোরোফিল নষ্ট হতে থাকে এবং ফলেসবুজ রঙ পরিবর্তিত হতে শুরু করে।

এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ফল পাকলে হলুদ হয় কেন! বা অন্য কোনো রঙে পরিবর্তিত হয়।

Post Bottom Ad

Pages

why or when - বাংলা রহস্য ব্লগ